© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন তৃষা কৃষ্ণান!

শেয়ার করুন:
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন তৃষা কৃষ্ণান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১০ পিএম | ০৫ মে, ২০২৬
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)-এর চমকপ্রদ সাফল্যের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে তার কথিত প্রেমিকা তৃষা কৃষ্ণানের একটি পুরোনো সাক্ষাৎকার। সোশ্যালে ভাইরাল হওয়া ওই ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে চলছে জোর আলোচনা।

২০০৪ সালের সেই সাক্ষাৎকারে তৃষাকে মজার ছলে বলতে শোনা যায়, তিনি আগামী দশ বছরের মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চান।
এমনকি তিনি এও বলেছিলেন, ‘আপনারা আগে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন, তারপর বলব মুখ্যমন্ত্রী হয়ে আমি কী করব!’

বর্তমানে বিজয়ের রাজনৈতিক উত্থানের প্রেক্ষাপটে তৃষার এই পুরোনো মন্তব্য নতুন করে সামনে আসায় বিষয়টি নিয়ে কৌতূহল বেড়েছে।
এরই মধ্যে নিজের ৪৩তম জন্মদিনে চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে তৃষার উপস্থিতি সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে। সোমবার সকালে তাকে বিজয়ের বাড়িতে যেতে দেখা যায়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।



বর্তমান নির্বাচনী ফলাফলের ধারা অনুযায়ী, বিজয়ের দল ১০৭টি আসনে এগিয়ে রয়েছে এবং রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসছে। এমন সময় বিজয়ের বাড়িতে তৃষার এই সফরকে অনেকেই শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং ভিন্ন রাজনৈতিক ইঙ্গিত হিসেবেও দেখছেন।

জন্মদিনের দিনটি অবশ্য আধ্যাত্মিকভাবেই শুরু করেন তৃষা। সোমবার ভোরে তিরুপতির তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরে পূজা দিতে যান তিনি।সাধারণ ফ্লোরাল পোশাকে ভক্তদের সঙ্গে হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেই মন্দিরে প্রবেশ করেন এই অভিনেত্রী। কেউ কেউ বলেছেন, বিজয়ের জন্যই মন্দিরে পূজা দিতে গিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি কেউই। তবে তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের উত্থানের এই সময়ে তৃষার পুরোনো রাজনৈতিক মন্তব্য এবং তার সাম্প্রতিক উপস্থিতি, সব মিলিয়ে চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

এসএ/এসএন

মন্তব্য করুন