সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৪:১৫ পিএম | ০৫ মে, ২০২৬
সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সততার সঙ্গে মানুষের সেবা করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
আর স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, ‘কুর্মিটোলা হাসপাতালকে বিশেষায়িত হাসপাতাল করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।’
এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেন, ‘করাইল, সাততলা এবং ভাষানটেক এলাকার মানুষ আর কখনোই চিকিৎসার অভাবে মারা যাবে না। এসব এলাকার মানুষ বিনামূল্যে এখন থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা করতে পারবেন, ইনশাআল্লাহ।’
তিনি বলেন, কারণ আমরা বিশ্বাস করি স্বাস্থ্য সেবা কোনো সুবিধা নয়। এটি মানুষের মৌলিক অধিকার। এই যুগান্তকারী সময়েও এবং অত্যন্ত জরুরি পদক্ষেপ গ্রহণে সর্বাত্মক সহযোগিতার জন্য আমি সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ। এই প্রকল্প সাফল্য কামনা করছি।
এ সময় চিকিৎসার ক্ষেত্রে মৌলিক সমতা রক্ষা করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
টিজে/টিকে