© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আসরের মাঝেই দেশে ফিরে গেলেন বেঙ্গালুরুর ইংলিশ তারকা

শেয়ার করুন:
আসরের মাঝেই দেশে ফিরে গেলেন বেঙ্গালুরুর ইংলিশ তারকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৪ পিএম | ০৫ মে, ২০২৬
 আঙুলের চোটে শেষ তিন ম্যাচে খেলতে না পারা ইংলিশ ওপেনার ফিল সল্টের মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ব্যাটার ইতোমধ্যে আইপিএল ছেড়ে ইংল্যান্ডে ফিরে গেছেন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের অনুরোধে আঙুলের স্ক্যান করাতে দেশে গেছেন সল্ট। কেন্দ্রীয় চুক্তিতে থাকায় তার চিকিৎসা ও পর্যবেক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে বোর্ড।

চোটের প্রকৃতি নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে শিরোপা ধরে রাখার মিশনে থাকা বেঙ্গালুরু আশা করছে, চলতি আসরেই আবার দলে ফিরতে পারবেন এই ডানহাতি ব্যাটসম্যান।



গত ১৮ এপ্রিল দিল্লির বিপক্ষে ম্যাচে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পান সল্ট। চোট পাওয়ার আগে দারুণ ছন্দে ছিলেন তিনি। ওই ম্যাচেই খেলেছিলেন ৬৩ রানের ইনিংস। এবারের আসরে ছয় ইনিংসে ১৬৮.৩৩ স্ট্রাইক রেটে করেছেন ২০২ রান।

সল্টের অনুপস্থিতিতে শেষ তিন ম্যাচে জেকব বেথেলকে সুযোগ দিয়েছে বেঙ্গালুরু। তবে কোহলির সঙ্গে ওপেন করতে নেমে এখনও উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। দলে আরও আছেন ইংলিশ ব্যাটার জর্ডান কক্সও।

টিজে/টিকে 

মন্তব্য করুন