© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেট গালায় নজর কাড়ছেন তারকারা

শেয়ার করুন:
মেট গালায় নজর কাড়ছেন তারকারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৪ পিএম | ০৫ মে, ২০২৬
মেট গালা মানেই যেন নতুন নতুন ফ্যাশন স্টেটমেন্টের জন্ম হওয়া। যেখানে একইসঙ্গে দেখা মেলে সৃজনশীলতার অনন্য সব উদ্ভাবন আর অদ্ভুত সব সাজপোশাকের বৈচিত্র্য। এক কথায়, আধুনিক ফ্যাশনের সব চেয়ে সাহসী ও নতুন রূপটি আবিষ্কৃত হয় এই মঞ্চেই।

প্রতি বছর নির্দিষ্ট থিমের ওপর ভিত্তি করে বিশ্বের শীর্ষ তারকারা জড়ো হলেন নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর মঞ্চে। মেট গালা বলে কথা! এবারের আসরেও তার ব্যতিক্রম হয়নি। স্থানীয় সময় সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যা থেকে তাঁরার আলোয় জাঁকজমক হয়ে ওঠে মেটগালার লাল গালিচা। বর্ণিল উপস্থিতির মাধ্যমে শৈল্পিক সাজপোশাকের বৈচিত্র্য তারা কতটা ফুটিয়ে তুলেছেন, তা তুলে ধরা হচ্ছে।

বিয়ন্সে
দীর্ঘ এক দশক পর মেট গালার লাল গালিচায় হেঁটেছেন বিয়ন্সে। সবচেয়ে বেশি নজর কেড়েছে এই তারকার পোশাক ও তার ১৪ বছরের কন্যার সঙ্গে সাবলীল উপস্থিতি। বিয়ন্সের এই পোশাকটি যেন রূপকথার মতো, যেখানে ঝকঝকে রুপালি বডি-আর্ট এবং রাজকীয় হেক হেডপিস তাকে অদ্বিতীয় করে তুলেছে।


রিহানা
মেট গালার লাল গালিচায় গায়িকা রিহানা উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে সংশয় ছিল। তবে নিজের চিরচেনা স্টাইলেই একটু দেরিতে হাজির হন তিনি। ফরাসি লাক্সারি ফ্যাশন হাউস মেসন মারজিয়েলার কাস্টম পোশাকে সেজে গালার উদ্দেশে রওনা হন এই তারকা।


করণ জোহর
মেট গালার লাল গালিচায় উপস্থিত ছিলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা করণ জোহরও। এক সাক্ষাৎকারে নির্মাতা জানিয়েছেন, তার ঘনিষ্ঠ বন্ধু ও প্রখ্যাত ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রার নকশা করা পোশাক পরেছিলেন। সেই হাতে আঁকা কেপ এবং সূক্ষ্ম এমব্রয়ডারি করা একটি ভিনটেজ জ্যাকেটে তাকে দেখা যায়। তার টিমের দাবি, পোশাকের এই কারুকাজগুলো ভারতীয় পুরাণের বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলেছে।


গ্যাব্রিয়েল ইউনিয়ন
৫০ বছর বয়সেও যে নারীরা কতটা আকর্ষণীয় হতে পারেন, তা প্রমাণ করতে এবারের মেট গালায় হাজির হয়েছিলেন অভিনেত্রী গ্যাব্রিয়েল ইউনিয়ন। তিনি রাইনস্টোন খচিত ব্যাকলেস বা পিঠখোলা একটি গাউন পরেছিলেন; যা তার ব্যক্তিত্বকে অত্যন্ত মার্জিত ও উজ্জ্বলভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে তার চুলের অনন্য স্টাইল এবং গলার জমকালো নেকলেস পুরো সাজে এক রাজকীয় আবহ তৈরি করেছে।



টিয়ানা টেলর
পুরো শরীর রুপালি সুতোয় ঢাকা এক অনন্য পোশাকে মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা টিয়ানা টেলর। মেট গালায় তাকে একেবারেই অনন্য এবং নজরকাড়া লাগছিল। তার পুরো শরীর এবং মাথা ঢাকা ছিল মেটালিক সিলভার রঙের ঝালর বা 'ফ্রিঞ্জ' দিয়ে তৈরি একটি বিশেষ পোশাকে, যা হাঁটার সময় অদ্ভুত এক দ্যুতি ছড়াচ্ছিল। পোশাকটি একাধারে রহস্যময় এবং শৈল্পিক, যা ফ্যাশন দুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


উল্লেখ্য, ২০২৬ সালের এই আসরে কো-চেয়ার হিসেবে রয়েছেন পপ তারকা বিয়ন্সে, অভিনেত্রী নিকোল কিডম্যান এবং টেনিস তারকা ভেনাস উইলিয়ামস। আয়োজনের কো-চেয়ারদের পাশাপাশি অ্যান্টনি ভ্যাকারেলো, জোয়ি ক্রাভিতজ, সাবরিনা কার্পেন্টার, দোজাত ক্যাট, লিসা থেকে শুরু করে আরও অনেক তারকা নিজেদের শৈল্পিক পোশাকে লাল গালিচায় হেঁটেছেন।
ভ্যারিয়েটি, বিবিসি অবলম্বনে..

এসএন 

মন্তব্য করুন