© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী

শেয়ার করুন:
কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৪ পিএম | ০৫ মে, ২০২৬
কম সময়ে ধান উৎপাদন করা সম্ভব এমন জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিন মাস মেয়াদি মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, ‘বন্যার সময় কৃষকের ধান তলিয়ে যায়। যদি নতুন নতুন ধান উদ্ভাবনের মাধ্যমে এমন কোনো ধানের জাত পাওয়া যায় যা বর্তমানে চাষ হওয়া ধানের চেয়ে সাত দিন আগে কাটা যায়, তবে বন্যায় আর ফসল তলিয়ে যাওয়ার ঝুঁকি থাকবে না।’

এমন ধরনের ধান উদ্ভাবনের জন্য সরকার ও কৃষি বিভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

আইকে/টিএ

মন্তব্য করুন