© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইডল মুশফিকের সাথে টেস্ট অভিষেকের অপেক্ষায় অমিত

শেয়ার করুন:
আইডল মুশফিকের সাথে টেস্ট অভিষেকের অপেক্ষায় অমিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১০ পিএম | ০৫ মে, ২০২৬
স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে অমিত হাসান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া উইকেটরক্ষক-ব্যাটার টেস্ট জার্সি গায়ে চড়ানোর অপেক্ষায়। আগামী ৮ মে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে অভিষেকও হতে পারে তার।
প্রথম টেস্টে অভিষেক হলে ষোলোকলা তো পূর্ণ হবেই,বাড়তি এক প্র্যাপ্তিও যোগ হবে অমিতের।

শৈশবে যাকে আদর্শ (আইডল) মেনে বড় হয়েছেন সেই মুশফিকুর রহিমের সঙ্গে খেলার সুযোগ পাবেন তিনি। মুশফিকের মতোই উইকেরটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘ছোটবেলা থেকেই মুশফিক ভাইকে অনুসরণ করেছি। আমার প্রিয় ক্রিকেটার তিনি।’

বিসিবির ভিডিও বার্তায় নিজের উত্থান এবং লক্ষ্যর কথাও জানিয়েছেন অমিত।

জাতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়ে ২৪ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে আমার অভিষেক হয়। তখন থেকে এখন পর্যন্ত ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছি, ধারাবাহিকভাবে পারফর্ম করেছি। ওই সুবাদেই জাতীয় দলে সুযোগ হয়েছে।’

প্রথমবার জাতীয় দলের ড্রেসিংরুম শেয়ার করার বিষয়ে অমিত আরও বলেছেন, ‘অন্যান্য ড্রেসিংরুম শেয়ার করেছি।

তবে জাতীয় দলেরটা একটু আলাদা। অন্য রকম ভালো লাগা।’

অভিষেক টেস্টে ব্যক্তিগত কোনো লক্ষ্য আছে কি না, এমন প্রশ্নের জবাবে অমিত বলেছেন, ‘ব্যক্তিগতভাবে কোনো লক্ষ্য নেই। দলের জয়ে অবদান রাখতে চাই।’

এখন পর্যন্ত ৪৯ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন অমিত।

গড় ৪৯.৩২। ১৭ ফিফটির বিপরীতে ১১ সেঞ্চুরি করেছেন তিনি। যার সর্বশেষটি করেছেন বিসিএলে। মধ্যাঞ্চলের বিপক্ষে ১৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পূর্বাঞ্চলের এই ব্যাটার।

অন্যদিকে অমিতের মতোই প্রথমবার টেস্টে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। সীমিত সংস্করণের নিয়মিত সদস্যে হলেও টেস্টে এখনো অভিষেক হয়নি বাঁহাতি ওপেনারের।

টিকে/

মন্তব্য করুন