© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনলাইন আম বিক্রেতাদের ‘আম কার্ড’ দেয়ার ঘোষণা বিএনপি নেতার

শেয়ার করুন:
অনলাইন আম বিক্রেতাদের ‘আম কার্ড’ দেয়ার ঘোষণা বিএনপি নেতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৫ পিএম | ০৫ মে, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের অনলাইন আম বিক্রেতাদের ‘আম কার্ড’ দেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আশরাফুল হক ওরফে আশরাফুল ভেড়ী।

মঙ্গলবার (৫ মে) বিকালে স্টার নিউজকে মুঠোফোনে তিনি কার্ডের এমন উদ্যোগের পরিকল্পনার কথা বলেন।

আশরাফুল হক রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর। আগামী রহনপর পৌরসভা নির্বাচনে আশরাফুল ইসলাম মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নির্বাচন করবেন বলে জানা গেছে।

তিনি বলেন, ‘আম আমাদের জন্য বিশাল একটি সম্পদ। এই সম্পদ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের মানুষ স্বপ্ন দেখে। তাই এই সম্পদ রক্ষায় যা করা দরকার, তা করা হবে। আমের উন্নয়নে যা করণীয়, তার সবকিছু করা হবে।’

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্লগারের সাক্ষাৎকারের ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আম বিক্রেতাদের জন্য মেয়র নির্বাচিত হলে কি করবেন এমন প্রশ্নের জবাবে আশরাফুল ইসলাম বলেন, ‘অনলাইনে আম কিনতে গিয়ে বিক্রেতাকে আগাম টাকা পাঠাতে হয়। উভয় পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা জরুরি। এজন্য অনলাইন আম বিক্রেতাদের জন্য কার্ড থাকবে, যাতে আস্থার সম্পর্ক থাকে।’

টিকে/

মন্তব্য করুন