© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন কনটেন্ট ক্রিয়েটর ক্যামেরন ওয়াকারের শুনানি ২২ জুলাই

শেয়ার করুন:
মার্কিন কনটেন্ট ক্রিয়েটর ক্যামেরন ওয়াকারের শুনানি ২২ জুলাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৩ এএম | ০৬ মে, ২০২৬
‘স্পাইস কিং’ নামে পরিচিত মার্কিন কনটেন্ট ক্রিয়েটর ক্যামেরন ওয়াকার গ্রেফতার হয়েছেন। সঙ্গে মাদক রাখার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।

ঝাল খাবারের রিভিউ করে টিকটকে কোটি মানুষের প্রিয় মুখ হয়ে ওঠেন ক্যামেরন ওয়াকার। টিকটকে মূলত ফুড ভ্লগার হিসেবে পরিচিত তিনি। তাকে ক্যালিফোর্নিয়া থেকে আটক করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

সান্তা ক্লারিটা ভ্যালি শেরিফ স্টেশনের তথ্য অনুযায়ী, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার কাস্টাইক এলাকার একটি বাড়িতে চুরির অ্যালার্ম বেজে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রথমে তারা বিষয়টিকে সাধারণ চুরি বা কোনো মেডিকেল জরুরি পরিস্থিতি বলে মনে করেছিলেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়, সেখানে অন্য ধরনের অপরাধও ঘটতে পারে।

এরপর তল্লাশি চালিয়ে বাড়ি থেকে সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাদকদ্রব্য সঙ্গে রাখা এবং পুলিশের আইনি প্রক্রিয়ায় বাধা দেয়ার অভিযোগে ক্যামেরন ওয়াকারকে সেখান থেকেই গ্রেফতার করা হয়।



মার্কিন ম্যাগাজিন পিপলসের প্রতিবেদনে বলা হয়েছে, রাত ১১টার দিকে তাকে আটক করা হয় এবং রাত ২টা ৪৫ মিনিটে তার বিরুদ্ধে লঘু অপরাধের মামলা নথিভুক্ত করা হয়।

তবে গ্রেফরের কয়েক ঘণ্টার মধ্যেই সকাল ৮টা ৫৫ মিনিটে মুক্তি পান এই টিকটকার। আদালত তাকে আগামী ২২ জুলাই পরবর্তী শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অফিশিয়াল কোনো মন্তব্য করেননি এ কনটেন্ট ক্রিয়েটর।

ঝাল খাবারের অদ্ভুত সব রিভিউ করেই বিশ্বজুড়ে ‘স্পাইস কিং’ নামে পরিচিতি পান মার্কিন কনটেন্ট ক্রিয়েটর ক্যামেরন ওয়াকার। গ্রেফতারের আগের দিনও একটি রেস্টুরেন্টে কাঁকড়া ও লবস্টার খেতে খেতে ভিডিও তৈরি করেছেন তিনি। টিকটকে তার অনুসারী ২ কোটি ১০ লাখেরও বেশি।

এসএ/এসএন

মন্তব্য করুন