© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনয় না করেই নায়িকা, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ইস্যুতে বিস্ফোরক জেবা

শেয়ার করুন:
অভিনয় না করেই নায়িকা, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ইস্যুতে বিস্ফোরক জেবা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৭ পিএম | ০৬ মে, ২০২৬

হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা ঘিরে বিতর্ক যেন থামছেই না। মুক্তির আগেই একের পর এক অভিযোগে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ছবিটি। এবার নতুন করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত।


সম্প্রতি প্রকাশিত সিনেমার পোস্টারে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে জেবা জান্নাতকেও দেখা যায়। কিন্তু এ বিষয়ে মুখ খুলে তিনি জানিয়েছেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা বা নাটকে তিনি অভিনয়ই করেননি।



সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে জেবা বলেন, এই প্রজেক্ট সম্পর্কে তিনি কিছুই জানেন না। বন্ধুরা পোস্টার পাঠিয়ে বিষয়টি জানালে তিনি বিস্মিত হন। দর্শকদের বিভ্রান্তি দূর করতেই তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এ সিনেমায় তার কোনো সম্পৃক্ততা নেই।

নিজের ছবি পোস্টারে ব্যবহার করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেবা জানান, দীর্ঘদিন ধরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে তার কোনো কাজ নেই। তবে অতীতে একটি ধারাবাহিকে কাজ করেছিলেন, যার কিছু ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।



প্রশ্ন তুলে তিনি বলেন, নাটকের ফুটেজ কীভাবে সিনেমায় ব্যবহার করা হয় এবং তা কীভাবে সেন্সর পায়? এছাড়া, কোনো ধরনের অনুমতি ছাড়াই পোস্টারে তার ছবি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী। তিনি আরও বলেন, এ কাজের জন্য তাকে কোনো পারিশ্রমিকও দেওয়া হয়নি।

অন্যদিকে, বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে নির্মাতা হাসান জাহাঙ্গীর সরাসরি কোনো ব্যাখ্যা দেননি। তিনি দাবি করেন, পোস্টার প্রকাশের পর ট্রলের শিকার হওয়ায় জেবা এমন মন্তব্য করছেন। তবে জেবা জান্নাত আদৌ সিনেমাটিতে অভিনয় করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।

এর আগে এই একই সিনেমা নিয়ে চিত্রনায়িকা মৌসুমীও অভিযোগ করেছিলেন, এটি সিনেমা নয় বরং নাটক হিসেবে নির্মিত কাজ, যা পরে সিনেমা হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
সব মিলিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ এখন মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আগামী ১৫ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এসএ/এসএন

মন্তব্য করুন