© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘অনুপম খেরের টাক আর তৃণমূলের জয়’ এক মন্তব্যেই তোলপাড়

শেয়ার করুন:
‘অনুপম খেরের টাক আর তৃণমূলের জয়’ এক মন্তব্যেই তোলপাড়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩১ পিএম | ০৬ মে, ২০২৬
একুশের বিধানসভা নির্বাচনে লড়াই করেও বাংলায় সরকার গঠন করতে পারেনি বিজেপি। তবে ছাব্বিশের নির্বাচনে সেই লক্ষ্য পূরণ হয়েছে। এই রাজনৈতিক আবহেই নতুন করে আলোচনায় এসেছে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের একটি মন্তব্য।

বাংলায় তৃণমূলের ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে কিছুদিন আগে তিনি বলেছিলেন, ‘মাথার ওপরে আকাশ আর পায়ের তলার মাটি এক হয়ে যেতে পারে, সমুদ্রের সঙ্গে আকাশও মিশে যেতে পারে, এমনকী অনুপম খেরের টাক মাথাতেও চুল গজিয়ে উঠতে পারে।
কিন্তু বাংলায় তৃণমূল আর ফিরবে না।’



নির্বাচনের ফল প্রকাশের পর সেই মন্তব্য ঘিরেই মুখ খুললেন বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের। তিনি নিজেও গেরুয়া শিবিরের সমর্থক হিসেবে পরিচিত এবং অতীতে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে সমর্থন করেছেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে শমীকের সেই মন্তব্য শেয়ার করে অনুপম খের মজার ছলে জবাব দেন। তিনি লেখেন, ‘দাদা, আমি আপনার কোন ক্ষতিটা করেছি? আপনি সত্যি চান যে, আমার টাকে চুল গজাক? কিন্তু আমি তো নিজেই সেটা চাই না। জয় শ্রী রাম।’

অভিনেতার এই রসিক প্রতিক্রিয়া দ্রুতই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। তার মন্তব্যে যেমন রাজনৈতিক ইঙ্গিত ছিল, তেমনই ছিল হাস্যরসের ছোঁয়া—যা দেখে নেটিজেনদের মধ্যেও হাসির রোল পড়ে যায়।

এসএ/এসএন

মন্তব্য করুন