© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিষেধাজ্ঞার কবলে আর্জেন্টাইন তারকা, বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

শেয়ার করুন:
নিষেধাজ্ঞার কবলে আর্জেন্টাইন তারকা, বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১০ পিএম | ০৬ মে, ২০২৬
সমকামী বিদ্বেষী গালি দেওয়ায় অভিযোগে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেয় উয়েফা। উয়েফার আরোপিত নিষেধাজ্ঞা বহাল রেখেছে ফিফাও। ফলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে অভিষেক হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বেনফিকার এই উইঙ্গারের।

দুই সপ্তাহ আগেচ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়রকে মৌখিকভাবে অপমানের অভিযোগে প্রেস্তিয়ান্নিকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করে উয়েফা।



এর মধ্যে ৩ ম্যাচ স্থগিত রাখা হয়। ম্যাচ চলাকালে জার্সি দিয়ে মুখ ঢেকে ওই অপমানজনক মন্তব্য করেছিলেন তিনি।  ফিফা এক বিবৃতিতে জানায়, উয়েফার দেয়া এই শাস্তি আন্তর্জাতিক ম্যাচেও কার্যকর করা হচ্ছে। 

অর্থাৎ ইউরোপীয় প্রতিযোগিতার বাইরে, বিশ্বকাপেও এর প্রভাব পড়বে। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি এখনো তাকে দলে রাখবেন কি না, তা স্পষ্ট নয়। শিরোপাধারী আর্জেন্টিনা ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২২ জুন টেক্সাসের আর্লিংটনে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। গ্রুপের অন্য দল অভিষেক হতে যাওয়া জর্ডান।


আরআই/টিএ

মন্তব্য করুন