© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় ৫৬ টাকায় পুলিশে চাকরি পেলেন ১০১ জন

শেয়ার করুন:
কুমিল্লায় ৫৬ টাকায় পুলিশে চাকরি পেলেন ১০১ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৬ এএম | ০৭ মে, ২০২৬
কুমিল্লায় কোনো ঘুষ, তদবির কিংবা হয়রানি ছাড়াই মাত্র ৫৬ টাকার ফিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১০১ জনকে নিয়োগ দেয়া হয়েছে।
কুমিল্লায় ৫৬ টাকায় পুলিশে চাকরি পেলেন ১০১ জন

বুধবার (৬ মে) রাত সাড়ে ১১টায় কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ সূত্র জানায়, মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে ১১২ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে ১০১ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ১১ জনকে।

ফলাফল ঘোষণাকালে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, নিজ নিজ অবস্থান থেকে সবাই যদি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন, তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। ঘুষ ছাড়া নিয়োগ দেয়া সম্ভব, আমরা সেটিই প্রমাণ করেছি। যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই মেধাবী। আশা করি, তারা সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রম শুরু হয়। এ সময় মোট ১ হাজার ৮২৩টি আবেদন জমা পড়ে। প্রাথমিক শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন ৬৯৮ জন প্রার্থী। পরে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১০১ জনকে নিয়োগ দেয়া হয়।

ফলাফল ঘোষণার অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা, সিনিয়র এএসপি সৈয়দ মুমিন রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) ইসতিয়াক হাসান আমীন, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিজে/টিএ 

মন্তব্য করুন