© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেন্টমার্টিন ও টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে আটক ১৩

শেয়ার করুন:
সেন্টমার্টিন ও টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে আটক ১৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৮ এএম | ০৭ মে, ২০২৬
সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক অভিযানে মাদক কারবারের অভিযোগে ১০ জনকে এবং মিয়ানমারে পাচারকালে তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (৬ মে) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় গতকাল কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বোট থেকে আট বোতল বিদেশি মদসহ ১০ জন মাদক কারবারিকে আটক করেছে।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, এ ছাড়া কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একই দিন কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী অপর একটি বোট থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ, ৪৫০ কেজি ময়দা ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ তিনজনকে আটক করা হয়।

জব্দকৃত আলামত, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লে. কমান্ডার সাব্বির আলম সুজন।

কেএন/এসএন

মন্তব্য করুন