এবার রাকেশ বেদীর সঙ্গে জুটি বেঁধেছেন নোরা ফাতেহি
ছবি: সংগৃহীত
১২:৩৫ পিএম | ০৭ মে, ২০২৬
‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর আবারও নতুন চমক দিলেন প্রবীণ অভিনেতা রাকেশ বেদী। এবার তিনি জুটি বেঁধেছেন বলিউডের জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী নোরা ফতেহির সঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের ঝলক শেয়ার করে এই খবর জানান তিনি। ভিডিওতে রাকেশ বেদী মজা করে বলেন, নোরার সঙ্গে তাল মেলাতে তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।
অন্যদিকে, নোরা তাঁর নাচের প্রশংসা করে জানান, তিনি দারুণ পারফর্ম করেছেন। রাকেশ বেদীর এই ভিন্ন রূপ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। গানটি মুক্তি পেলে তা বেশ জনপ্রিয় হবে বলেই আশা করা হচ্ছে।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের নতুন ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’ নিয়ে উত্তেজনা বাড়ছে। সম্প্রতি ছবিটির প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে৷ ছবিটি জুন মাসেই মুক্তি পাবে৷

ছবিটিতে ২৬/১১ মুম্বাই হামলার সময় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাহসিকতার গল্প তুলে ধরা হবে বলে জানা গিয়েছে৷ পোস্টারে সেই ভয়াবহ রাতের পরিস্থিতি এবং মানবতার লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট। এই ছবির মাধ্যমে কঙ্গনা আবারও বড়পর্দায় ফিরছেন একটি শক্তিশালী চরিত্রে।
টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন ৭’-এ সাম্প্রতিক একটি ভিএফএক্সের ভুলকে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। একটি এপিসোডে ভুলবশত এডিট না করা ব্লু-স্ক্রিন দৃশ্য টেলিকাস্ট হয়ে যায়, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই বিতর্কের মাঝেই প্রযোজক একতা কাপুর তাঁর দীর্ঘদিনের এডিটরকে প্রকাশ্যে সমর্থন করেছেন। তিনি বলেন, “আমি প্রেমিক বদলাতে পারি, কিন্তু ওকে নয়,”-এই মন্তব্যে তিনি এডিটরের প্রতি নিজের আস্থা কতখানি তা বুঝিয়েছেন৷
একতা আরও জানান, "তাঁর এডিটর বহু বছর ধরে কাজ করছেন এবং ইন্ডাস্ট্রির মধ্যে সেরা একজন। ট্রোলিংয়ের মাঝেও তিনি অনুরোধ করেন, যেন সকলে সম্মান বজায় রেখে মন্তব্য করেন। "
কেএন/এসএন