জাবির সাবেক উপাচার্য ও তার স্বামীর আয়কর নথি জব্দের আদেশ
ছবি: সংগৃহীত
০৫:০৬ পিএম | ০৭ মে, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তার স্বামী আখতার হোসেনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং তার স্বামী, ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ-বাণিজ্যের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর ঠেকাতে আয়কর নথি জব্দ করা প্রয়োজন।
এর আগে গত ফেব্রুয়ারিতে ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
টিকে/