© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘পুষ্পা টু’র প্রিমিয়ারে পদদলিত পরিবারের পাশে আল্লু অর্জুন

শেয়ার করুন:
‘পুষ্পা টু’র প্রিমিয়ারে পদদলিত পরিবারের পাশে আল্লু অর্জুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৫ পিএম | ০৭ মে, ২০২৬
দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে রেবতী নামে এক নারী মৃত্যুবরণ করেন। এ সময় তার নয় বছর বয়সী ছেলে শ্রী তেজ গুরুতর আহত হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

শোকাহত পরিবারটিকে সান্ত্বনা দিতে আল্লু অর্জুনের বাবা ও প্রখ্যাত প্রযোজক আল্লু অরবিন্দ এবং তার স্ত্রী স্নেহা রেড্ডি দেখা করেছেন।

বিভিন্ন প্রতিবেদন অনুসারে, সাক্ষাতে আল্লু অর্জুনের বাবা ও তার স্ত্রী শ্রীতেজের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তার পরিবারের সঙ্গে সময় কাটান এবং তার দ্রুত সুস্থতার জন্য তাদের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। একই সঙ্গে শ্রীতেজের ছোট বোনের পড়াশোনার খরচ বহনের প্রতিশ্রুতিও দেন। মুহূর্তের মধ্যে সাক্ষাতের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।



২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দ্রাবাদে 'পুষ্পা ২'-এর প্রিমিয়ার অনুষ্ঠানে পদদলিত হয়ে শ্রীতেজ আহত হন। সন্ধ্যা থিয়েটারের বাইরে পদদলিত হওয়ার পর তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিনি দীর্ঘ সময় অচেতন ছিলেন এবং পরে তার শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা ও গুরুতর স্নায়বিক জটিলতা দেখা দেয়। যার জন্য তাকে বেশ কয়েক সপ্তাহ ভেন্টিলেটর সাপোর্টের প্রয়োজন হয়েছিল।

প্রায় পাঁচ মাস নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর গত বছরের এপ্রিলে শ্রীতেজকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় এবং পরে স্নায়বিক চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য তাকে রামগোপালপেটের একটি পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়।

এদিকে পদদলিত হওয়ার ঘটনার মামলায় আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে জামিন দেওয়া হয়। তবে দক্ষিণী সুপারস্টারকে অভিযুক্ত করে আরও ২৩ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশীট জমা দিয়েছে পুলিশ।

এমআর/এসএন 

মন্তব্য করুন