বিবাহিত হয়েও জাহ্নবীর সঙ্গে সম্পর্কে শাহিদ?
ছবি: সংগৃহীত
০৭:২৬ পিএম | ০৭ মে, ২০২৬
বলিউডে নতুন এক জুটির গুঞ্জনে সরগরম এখন বিনোদন অঙ্গন। পরিচালক অমিত শর্মার পরবর্তী ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে শাহিদ কাপুর ও জাহ্নবী কাপুরকে। সম্পর্কের গল্পভিত্তিক এই কমেডি ছবিকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা।
জানা গেছে, আধুনিক প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং তরুণ প্রজন্মের আবেগ নিয়েই তৈরি হতে যাচ্ছে ছবির গল্প। নির্মাতারা এটিকে একেবারে হালকা মেজাজের কিন্তু বাস্তব জীবনের সঙ্গে মিল থাকা একটি সম্পর্কের যাত্রা হিসেবে তুলে ধরতে চাইছেন। ছবিতে শাহিদের বিপরীতে নারী প্রধান চরিত্রে অভিনয়ের জন্য জাহ্নবী কাপুরের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

সবকিছু ঠিক থাকলে এই প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহিদ ও জাহ্নবীকে। বলিউডের একাধিক সূত্র বলছে, দীর্ঘদিন পর আবারও কমেডি ঘরানায় ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত শাহিদ কাপুর। সম্পর্কের গল্পে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের নতুন কিছু উপহার দেবে বলেও মনে করছেন নির্মাতারা।
বর্তমানে রাজ এবং ডিকে পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ফর্জি ২’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহিদ। সেই কাজ শেষ করেই অমিত শর্মার নতুন ছবির প্রস্তুতিতে যোগ দেবেন তিনি।
অন্যদিকে জাহ্নবী কাপুরও একের পর এক নতুন প্রকল্প নিয়ে ব্যস্ত। তবে শাহিদের সঙ্গে সম্ভাব্য এই জুটি নিয়েই এখন সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে। কারণ রোমান্স, কমেডি আর দুই প্রজন্মের জনপ্রিয় দুই তারকার উপস্থিতি মিলিয়ে ছবিটি হতে পারে বলিউডের নতুন আকর্ষণ।
এসএ/এসএন