৬ অঞ্চলে ৮০ কি.মি বেগে, ৭ অঞ্চলে ৬০ কি.মি বেগে ঝড়ের আশঙ্কা
ছবি: সংগৃহীত
১০:১৬ পিএম | ০৭ মে, ২০২৬
দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে এবং সাতটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরে তোলা হয়েছে যথাক্রমে হুঁশিয়ারি ও সতর্কতা সংকেত।
বৃহস্পতিবার (৭ মে) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রাজশাহী, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর (পুন:) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম / উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর (পুন:) ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আরআই/টিকে