পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
ছবি: সংগৃহীত
০৯:০৪ এএম | ০৮ মে, ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে ফোনালাপ হয়েছে। আরাকচি সংলাপ ও কূটনীতির আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করে দেখে ইরান এর উত্তর দেওয়ার প্রস্তুতি নেওয়ার মধ্যে তেহরানের পক্ষ থেকে এই আহ্বান এল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তারা ‘সংলাপ ও কূটনীতি’ অব্যাহত রাখার পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে সম্ভাব্য চুক্তি সম্পর্কে আশা প্রকাশ করেছে।
কেএন/এসএন