© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বামীকে নিয়ে কোন আতঙ্কে থাকেন স্বরা?

শেয়ার করুন:
স্বামীকে নিয়ে কোন আতঙ্কে থাকেন স্বরা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৪ পিএম | ০৮ মে, ২০২৬
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং আইনি সইসাবুদে সম্পন্ন হয়েছিল তাঁদের বিয়ে। ভিন্ন ধর্মে বিয়ে করার কারণে সে সময় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। তবে সব কটাক্ষকে পাশ কাটিয়ে নিজের অবস্থানে দৃঢ় ছিলেন স্বরা।

বিয়ের কয়েক মাসের মধ্যেই কন্যাসন্তানের মা হন তিনি। বর্তমানে তাঁদের মেয়ে রাবিয়ার বয়স প্রায় তিন বছরের কাছাকাছি। মাতৃত্বের পর জীবনের অনেক দিক বদলে গেছে বলে একাধিকবার জানিয়েছেন অভিনেত্রী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারেও উঠে এল তাঁর ব্যক্তিগত অনুভূতি ও মাতৃত্বের অভিজ্ঞতা।



স্বরা জানান, মাতৃত্বের পর তার শারীরিক পরিবর্তন নিয়ে বহু সমালোচনা শুনতে হয়েছে তাকে। চেহারা নিয়ে কটু মন্তব্যও সহ্য করতে হয়েছে। তবে তিনি মনে করেন, একজন মায়ের দৈনন্দিন সংগ্রাম ও মানসিক কষ্ট বাইরে থেকে বোঝা সম্ভব নয়। তাই এখন আর কারও মন্তব্যকে গুরুত্ব দিতে চান না তিনি। বরং নিজের প্রতি আত্মবিশ্বাসই এখন তার সবচেয়ে বড় শক্তি।

অভিনেত্রী আরও জানান, বিয়ের পর শুরুতে একটি অজানা ভয় কাজ করত তার মনে। বিশেষ করে বলিউডের সামাজিক পরিমণ্ডলে নিজেকে গ্রহণযোগ্য করে তোলার বিষয়টি নিয়ে সংশয় ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ভয় কাটিয়ে উঠেছেন তিনি।

এখন নতুন এক ভয় তার মনে জায়গা করে নিয়েছে, আর তা হলো তার মেয়েকে ঘিরে। স্বরার কথায়, সন্তানের থেকে দূরে সরে যাওয়ার ভয় তাকে ভাবায়। প্রকৃতির নিয়মে একসময় সন্তান বড় হয়ে আলাদা পথে যাবে, তা তিনি জানেন। তবে মানসিকভাবে সেই বিচ্ছেদ সহজ নয় বলেই জানান তিনি।

স্বরা ভাস্করের এই খোলামেলা স্বীকারোক্তি আবারও আলোচনায় এনেছে তার ব্যক্তিগত জীবন ও মাতৃত্বের অনুভূতিকে। সামাজিক সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অটল থাকার বার্তাই দিয়েছেন অভিনেত্রী।

এসএ/এসএন

মন্তব্য করুন