সরকার দেশের সব মানুষের চিকিৎসা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী
ছবি: সংগৃহীত
০১:২৮ পিএম | ০৮ মে, ২০২৬
স্বাধীনতার এতো বছর পার হলেও সরকারিভাবে দেশে কোনো হাসপাতালে থ্যালাসেমিয়ার চিকিৎসার সুযোগ সৃষ্টি করতে পারেনি। তবে বর্তমান সরকার দেশের সকল মানুষের চিকিৎসা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর মালিবাগে বিশ্ব থ্যালাসামিয়া দিবস-২০২৬ উপলক্ষে এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ে জাতীয় গাইড লাইন প্রয়োজন। একই সাথে সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক আন্দোলন প্রয়োজন।
থ্যালাসেমিয়া রোগীদের জন্য সরকারি ও বেসরকারি ভাবে মেডিসিন সহজলভ্য করা হবে। একই সাথে সচেতনতা বৃদ্ধিতে সবধরনের সহযোগিতা করা প্রতিশ্রুতি দেন তিনি।
পাশাপাশি এ রোগীদের ব্লাড ডোনেটে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান জাহিদ হোসেন। এর আগে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দেশে প্রতি বছর ৭ থেকে ৮ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম গ্রহণ করে। দেশে এখন পর্যন্ত ৬০ থেকে ৭০ হাজার রোগী আছে বলে জানায় ফাউন্ডেশনটি।
কেএন/এসএন