© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন শান্ত

শেয়ার করুন:
সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন শান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৮ পিএম | ০৮ মে, ২০২৬
শুরুটা খুব একটা ভালো হয়নি। ব্যক্তিগত ৮ রানে মাহমুদুল হাসান জয় এবং ১৩ রানে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। সেখান থেকে দলকে টেনে তুলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। সেঞ্চুরির দেখাও পান শান্ত।

 ১২৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। যেখানে ছিল ১২টি চার ও দুটি ছয়। তবে এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নিতে হয় তাকে। ফেরার আগে ১০১ রানের ইনিংস খেলেন তিনি।



অন্যদিকে মুমিনুল ৬৪ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ক্রিজে আছেন মুশফিকুর রহিম।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রান।

এর আগে, টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৮ রানে শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ধরা পড়ে ফিরেন জয়।

জয়ের বিদায়ের পর ফিরেন সাদমানও। ১৩ রান করে হাসান আলীর বলে স্লিপে সালমান আলী আগার হাতে ক্যাচ দিয়ে আউট হন সাদমান।   

আরআই/এসএন

মন্তব্য করুন