© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘চাইল্ডহুড থেকে তাকে আমার পছন্দ’ সজলের ‍সম্পর্কে মিষ্টি জান্নাত

শেয়ার করুন:
‘চাইল্ডহুড থেকে তাকে আমার পছন্দ’  সজলের ‍সম্পর্কে মিষ্টি জান্নাত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০০ পিএম | ০৮ মে, ২০২৬
রুপালী পর্দায় দেখা যাবে নতুন কেমিস্ট্রি! অভিনেতা আবদুন নূর সজলের সঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তাদের নিয়ে ‘দুজনে’ নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’-খ্যাত নির্মাতা দেবাশীষ বিশ্বাস।

দুদিন আগে রাজধানীর একটি হোটেলে সজল-মিষ্টি দুজনেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। মিষ্টি জানালেন, ১২ মে থেকে শুটিংয়ে যাবেন। দেবাশীষ বিশ্বাস বলেন, ‘দুজনে’ সিনেমাটি রোমান্টিক জার্নি। দুটি ভিন্ন ভিন্ন কারণে দুজনের এক হওয়া। সেখান থেকেই একসাথে একটা জার্নি শুরু হবে। পুরো যাত্রায় একে অপরকে বোঝা, ভালোবাসা, হঠকারিতা এবং সবশেষে প্রেমের পূর্ণতা। ‘দুজনে’ আসলে একটি ভালোবাসার জার্নি।



নায়িকা মিষ্টি জান্নাত বলেন, দেবাশীষ দাদার সঙ্গে অনেকদিন ধরে এই সিনেমাটি নিয়ে কথা চলছিল। কিন্তু শো-এর কারণে লন্ডনে ছিলাম। সেই সঙ্গে আমি একজন চিকিৎসক, ক্লিনিক ও ব্যবসা আছে। এদিকেও প্রচুর সময় দিতে হয়। এসবের মধ্যেও সিনেমা করি। এর কারণে আমি পরিচিত।

“দেবাশীষ দাদা গুণী এক নির্মাতা। তার কথা মতো ‘দুজনে’-এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা রাখছি, দ্রুত এই কাজটি শেষ করে দর্শকদের দেখাতে পারবো।” ছোটপর্দায় বছর দুয়েক হলো দেখাই যায় না সজলকে। তিনি সিনেমায় মনোযোগী, সেইসঙ্গে ওয়েবেও কাজ করছেন। সজলকে নিয়ে মিষ্টি বললেন, সজল ভাই আমার মোস্ট ফেভারিট। চাইল্ডহুট লাইফ থেকে তাকে আমার পছন্দ। সিনেমায় আমাদের হয়তো একসাথে দর্শক দেখবেন এই প্রথম।

আবদুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে নির্মিত হতে যাওয়া ‘দুজনে’ সিনেমার চিত্রনাট্যও রচনা করেছেন দেবাশীষ বিশ্বাস। সিনেমাটি প্রযোজনা করছে হ্যাভেন মাল্টিমিডিয়া ও গীতি চিত্রকথা।

এসএ/এসএন

মন্তব্য করুন