© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিক্ষাব্যবস্থা যে উচ্চতায় যাচ্ছে, নোট গাইডের দরকার হবে না : শিক্ষামন্ত্রী

শেয়ার করুন:
শিক্ষাব্যবস্থা যে উচ্চতায় যাচ্ছে, নোট গাইডের দরকার হবে না : শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪২ পিএম | ০৮ মে, ২০২৬
আগামীতে শিক্ষাব্যবস্থা এমন জায়গায় যাচ্ছে, যাতে নোট-গাইড আর দরকার হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি শিক্ষকদের নোট-গাইডের পরিবর্তে সহযোগী বইয়ের তালিকা দিতে বলেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা এমন দিকে ধাবিত হচ্ছে যে নোট-গাইড আর দরকার হবে না। শিক্ষকরা যে প্রেসক্রিপশন দেন, এই নোট-গাইড পড়তে হবে—এটা করা যাবে না। শিক্ষকদের সহযোগী বইয়ের তালিকা দিয়ে দিতে হবে, শিক্ষার্থীরা সেটা কিনবে।

আজ শুক্রবার দুপুর ১২টায় বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, ব্যবসায়ীদের সুবিধা হলে বই বিক্রিকে শিল্প হিসেবে স্বীকৃতি দিতে বাধা নেই।

আমাদের দেশে অন্যদের তুলনায় সাশ্রয়ে বই তৈরি করা যায় বলে দাবি, আমাদের দেশে মোটামুটি সস্তায় বই বিক্রি হয়। আমি চাই মুদ্রণশিল্পে একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করুক। আপনাদের অনুরোধ করব— বইয়ের ব্যবসা করেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য।

তবে বই ছাপানোর ক্ষেত্রে মানসম্মত কাগজ ব্যবহার করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।


ইউটি/টিএ

মন্তব্য করুন