© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে: প্রতিমন্ত্রী নুর

শেয়ার করুন:
শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে: প্রতিমন্ত্রী নুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৬ পিএম | ০৮ মে, ২০২৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, ‘বাংলাদেশকে পরিবর্তন করার জন্য শিক্ষাব্যবস্থা পরিবর্তন করতে হবে। শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা এবং সম্মান দিতে হবে। শিক্ষকদের একটি বেতন এবং কাঠামো দরকার। আমরা এ বিষয়ে সম্মিলিতভাবে একটা পদক্ষেপ নেব যাতে শিক্ষকদের জন্য পর্যায়ক্রমে সম্মানজনক বেতন এবং সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়।


শুক্রবার (৮ মে) সকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলার মাধমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজপ্রধানদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘গ্রাজুয়েশনের নিচে কোনো লোক শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে না। সরকার সপ্তাহের প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছে। যেহেতু শনিবার স্কুল বন্ধ থাকে তাই সপ্তাহে যে কোনো একদিন স্কুলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবেন।

গলাচিপা উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত মতবিনিময়সভায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, গলাচিপা সকরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আবু কালাম মো. সাঈদ, গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই, উত্তর পূর্ব গজালিয়া মাদ্রাসার সুপার মো. সাইদুর রহমান, এবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারেফ হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, পটুয়াখালী জেলা যুবঅধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম প্রমুখ।

এসকে/টিকে

মন্তব্য করুন