© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কদমতলীতে ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

শেয়ার করুন:
কদমতলীতে ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৫ পিএম | ০৮ মে, ২০২৬
রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগুনের খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় পৌনে ৭টার দিকে। এরপর একে একে যোগ দেওয়া পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’

এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, কদমতলীর সাদ্দাম মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে চারটি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন