© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রাথমিক শিক্ষায় ম্যাথ ও সায়েন্স অলিম্পিয়াড শুরু করা হবে: ববি হাজ্জাজ

শেয়ার করুন:
প্রাথমিক শিক্ষায় ম্যাথ ও সায়েন্স অলিম্পিয়াড শুরু করা হবে: ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৩ পিএম | ০৮ মে, ২০২৬
প্রাথমিক শিক্ষায় ম্যাথ ও সায়েন্স অলিম্পিয়াডের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার (৮ মে) ধানমন্ডির ড্যাফোডিল ভবনে ইয়ুথ ইন্সটিটিউট ও লিডারশিপ ডেভেলপমেন্ট একাডেমি কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আমরা চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে পাবলিক স্পিকিং বিষয়টি শুরু করেছি, কারিকুলামে তা অন্তর্ভুক্ত করা হয়েছে। কালচারাল ও স্পোর্টস অ্যাক্টিভিটিজ অন্তর্ভুক্ত করতে আমরা কাজ শুরু করেছি। অর্থাৎ আপনারা (আইএলসি) যা চাচ্ছেন, সেসব নিয়ে আমরা ইতোমধ্যে কাজ করছি। এছাড়া প্রাথমিক পর্যায় থেকে ম্যাথ অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াডের কাজ শুরু করা হবে।

তিনি বলেন, রাষ্ট্রবিজ্ঞানে লিডারশিপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নেতৃত্ব মানে হলো সার্ভ করা, নেতৃত্ব একটা সম্পর্ক। এই সম্পর্কের ভিত্তি হলো রেসপনসিলিবিটি। আর এই দায়িত্ব নেওয়াটা, তার মর্যাদা রক্ষা করা নেতৃত্বের সবচেয়ে বড় গুণ। এটা রাখতে পারলে ভবিষ্যতে অনেক বড় জায়গায় যাওয়া সম্ভব হবে।

এসকে/টিকে

মন্তব্য করুন