© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাপলা নামে চ্যানেল আসা উচিত, নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্য

শেয়ার করুন:
শাপলা নামে চ্যানেল আসা উচিত, নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০০ পিএম | ০৮ মে, ২০২৬
শাপলা চত্বরের গণহত্যার কথা স্মরণ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমার মনে হয় শাপলা নামে একটি চ্যানেল আসা উচিত। যারা শাপলা কাহিনী ঘটিয়েছিল, পর্দার আড়ালে কে কী ঘটিয়েছিল- সেই চ্যানেলের মধ্য দিয়ে সেটা আমরা উন্মোচন করবো। 

শুক্রবার (৮ মে) দুপুরে নারায়ণগঞ্জে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বাংলাদেশে প্রেস ফ্রিডম অনেকটা নিচে আছে। আমরা সেটা থেকে কীভাবে মুক্তি পাবো, এটা আমাদের মন্ত্রী মহোদয় দিক নির্দেশনা দেবেন। 

তথ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, মিডিয়া সেক্টরটা ভালো করে গড়ে তোলেন। আমাদের জঙ্গি না ভাবেন। আমাদের বাংলাদেশি হিসেবে ভাবেন। সার্বভৌম ইসলামের অতন্ত্র প্রহরী হিসেবে ভাবেন। একটু সুযোগ দিলে আমরা বাকিটা করে নিতে পারবো। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা দাবিগুলো ভুলে যায়নি। আমরা যত দিন বাংলাদেশে আছি ততদিন ইসলাম ও বাংলাদেশের সার্বভৌত্বের জন্য অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবো। আমাদের সীমান্তে গুরুয়া সন্ত্রাস এসেছে। গেরুয়া সন্ত্রস মোকাবিলায় ফরেন পলিসি থেকে শুরু করে বাংলাদেশের সবকিছু সাজাতে হবে। গেরুয়া বাহিনীর একজন মোদি যখন বাংলাদেশে এসেছিল তখন অনেকে রাজপথে শহীদ হয়েছিলেন। বাংলাদেশে যদি কোনো গেরুয়া সন্ত্রাস আসার চেষ্টা করে তবে রক্ত দিয়ে তাদের মোকাবিলা করার চেষ্টা করবো। 


ইউটি/টিএ

মন্তব্য করুন