© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি?

শেয়ার করুন:
একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৫ এএম | ০৯ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে সরকার। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সব সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। তবে ছুটির সমন্বয়ের কারণে ২৩ মে (শনিবার) এবং ২৪ মে (রোববার) সরকারি দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) রাতে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে ছুটি থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ, ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। এরপর ঈদের ছুটি শুরু হবে ২৫ মে।

আইকে/টিএ

মন্তব্য করুন