© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৃষ্টির মরদেহ নিতে বিমানবন্দরে মা-বাবা

শেয়ার করুন:
বৃষ্টির মরদেহ নিতে বিমানবন্দরে মা-বাবা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৯ এএম | ০৯ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী সুলতানা বৃষ্টির মরদেহ নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তার মা-বাবাসহ স্বজনরা।

শনিবার (৯ মে) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে একটি হায়েস গাড়িতে করে তারা বিমানবন্দরে আসেন। এ সময় পরিবারের সদস্যদের শোকে বিহ্বল দেখা যায়।

বৃষ্টির নানা আব্দুল আলী দেশের একটি গণমাধ্যমকে জানান, মরদেহ গ্রহণ করতে বৃষ্টির বাবা-মা, মামাসহ পরিবারের অনেক সদস্য বিমানবন্দরে উপস্থিত হয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, মরদেহ বুঝে পাওয়ার পরপরই সেটি সরাসরি গ্রামের বাড়ি মাদারীপুরে নিয়ে যাওয়া হবে। সেখানেই জানাজার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এসকে/টিএ

মন্তব্য করুন