মমতা বন্দ্যোপাধ্যায়কে আনফলো করলো কলকাতা পুলিশ
ছবি: সংগৃহীত
০৬:৪৯ পিএম | ০৯ মে, ২০২৬
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় জয়ের পর কলকাতা পুলিশের সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেখা গেছে তাৎপর্যপূর্ণ পরিবর্তন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ফলো’ করা বন্ধ করে দিয়েছে কলকাতা পুলিশের সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট।
এখন মোট ৪২টি অ্যাকাউন্ট ‘ফলো’ করছে কলকাতা পুলিশ। এই তালিকায় নতুন যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীর কার্যালয়।
এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার দপ্তরকেও ‘ফলো’ করছে কলকাতা পুলিশের এক্স অ্যাকাউন্ট।
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন শুভেন্দু। তার শপথের পরপরই প্রকাশ্যে এলো এমন খবর।
ইউটি/টিএ