© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শর্মিলা ঠাকুরের অসুস্থতা নিয়ে আবেগঘন কথা বললেন সোহা আলি খান!

শেয়ার করুন:
শর্মিলা ঠাকুরের অসুস্থতা নিয়ে আবেগঘন কথা বললেন সোহা আলি খান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৮ পিএম | ০৯ মে, ২০২৬
ফুসফুসে ক্যানসার ধরা পড়ার পর বদলে যায় পটৌডি পরিবারের সম্পর্কের সমীকরণ। দীর্ঘদিন ধরে অনুভূতি প্রকাশে সংযত থাকা পরিবারটি যেন হঠাৎ করেই আরও কাছাকাছি চলে আসে। সম্প্রতি মাকে নিয়ে কথা বলতে গিয়ে এমনই এক আবেগঘন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী সোহা আলি খান।

২০২৩ সালে জনপ্রিয় আড্ডাভিত্তিক অনুষ্ঠানে এসে প্রথমবার নিজের অসুস্থতার কথা প্রকাশ করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। জানিয়েছিলেন, তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। তবে তখন নিজের শারীরিক অবস্থা কিংবা চিকিৎসা নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন এই অভিনেত্রী।



মায়ের অসুস্থতার সময়টাকে জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন সোহা। তাঁর ভাষ্য, তাঁদের পরিবারে কখনও খুব সহজভাবে ভালোবাসা প্রকাশের অভ্যাস ছিল না। এমনকি ‘ভালোবাসি’ শব্দটিও একে অপরকে বলা হতো না। কিন্তু ক্যানসার ধরা পড়ার পর শর্মিলা নিজেই মেয়েকে বলেছিলেন, পরিবারের মানুষের কাছে অনুভূতি প্রকাশ করা জরুরি। সম্পর্ককে আরও গভীর ও আন্তরিক করে তুলতে আবেগ প্রকাশের বিকল্প নেই।

মায়ের সেই কথাই ভেতর থেকে নাড়িয়ে দেয় সোহাকে। তিনি উপলব্ধি করেন, ব্যস্ততা আর অভ্যাসের আড়ালে পরিবারের সঙ্গে যোগাযোগের জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক, পরিবারের আবেগঘন মুহূর্ত সবকিছুকে নতুন করে ভাবতে শুরু করেন তিনি।

সোহা জানান, শর্মিলার অসুস্থতা শুধু চিকিৎসাজনিত লড়াই ছিল না, বরং তাঁদের পরিবারের জন্য ছিল আবেগ, উপলব্ধি আর কাছাকাছি আসার এক বিশেষ সময়। কঠিন বাস্তবতার মধ্যেও পরিবার যে সবচেয়ে বড় শক্তি, সেই সত্যই যেন আরও স্পষ্ট হয়ে ওঠে তাঁদের জীবনে। 

পিআর/টিকে

মন্তব্য করুন