© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের অপচেষ্টা রুখে দেবে : রাকিবুল ইসলাম রাকিব

শেয়ার করুন:
সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের অপচেষ্টা রুখে দেবে : রাকিবুল ইসলাম রাকিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৮ এএম | ১০ মে, ২০২৬
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেছেন, মব ব্যর্থ হওয়ার পর সর্বশেষ অস্ত্র হিসেবে ছাত্রী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। খুব শীঘ্রই প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের এই অপচেষ্টাকে রুখে দেবে।

শনিবার (৯ মে) দিবাগত মধ্য রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ছাত্রদলের সভাপতি রাকিব তার পোস্টে বলেন, ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি চালু রেখে শিবির ছাড়া বাকি সব ছাত্র সংগঠনের অধিকার হরণ করার পাঁয়তারা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবিলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিগত দেড় বছরের অধিক সময় ক্যাম্পাসগুলোতে শত শত মব ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর সর্বশেষ অস্ত্র হিসেবে ছাত্রী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। খুব শিগ্‌গিরই প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের এই অপচেষ্টাকে রুখে দেবে, ইনশাআল্লাহ।

জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবিরের প্রতি হুঁশিয়ারি দেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের এই নেতা। তিনি বলেন, নিজ স্বার্থ হাসিলে গুপ্ত রাজনীতি চালু রেখে প্রকাশ্য রাজনীতিকে নোংরাভাবে উপস্থাপন করে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার জন্য একদিন শিবিরকে চরম মূল্য চোকাতে হবে।

সেদিন আল্লাহর নামে শপথ করে বলবে, শিবির কখনও গুপ্ত রাজনীতি করেনি এবং এ ধরনের মবের সাথে শিবিরের কোনো সম্পৃক্ততা কখনও ছিল না। সেদিন খুব বেশি দূরে নয়।

এমআর/টিএ  

মন্তব্য করুন