জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান
ছবি: সংগৃহীত
০৩:৪৩ পিএম | ১১ মে, ২০২৬
জ্বালানি সমস্যার সমাধান করতে না পারলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
সোমবার (১১ মে) বনানীতে পিআরআই আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ আনা শুধু বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নয়। সরকারের ভেতরে ছোট ছোট সরকার রয়েছে, যার কারণে নানা ধরনের জটিলতা তৈরি হয়।
জ্বালানি সমস্যার সমাধান করতে না পারলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হবে না। এবারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশে ব্যবসা করা যেন বড় ধরনের অন্যায় হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা করার মতো পরিবেশ রাখা হয়নি এবং এর জন্য আমলাতন্ত্র দায়ী।
তিনি আরও বলেন, সরকার ৬ থেকে ৮ হাজার কোটি টাকা নগদ প্রণোদনা দিচ্ছে। কিন্তু এসব না দিয়ে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করাকে বেশি গুরুত্ব দেয়া উচিত।
টিজে/টিএ