© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মন্ত্রিসভার প্রথম বৈঠকমমতা সরকারের সামাজিক প্রকল্প বাদ দেবেন না শুভেন্দু

শেয়ার করুন:
মমতা সরকারের সামাজিক প্রকল্প বাদ দেবেন না শুভেন্দু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৮ পিএম | ১১ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গে চালু থাকা আগের সরকারের (মমতা সরকারের) কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর তিনি বলেন, আগের সরকারের আমলে চালু হওয়া সব সামাজিক প্রকল্পই চালু থাকবে। তবে মৃত ব্যক্তি বা ভারতীয় নন এমন কেউ এই সুবিধা পাবেন না।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই প্রশ্ন উঠেছিল, আগের সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প চালু থাকবে কি না। সেই জল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু বলেন, চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। ৩০ বছর আগের হোক বা ১০ বছর আগের— সব প্রকল্পই থাকবে।

তিনি বলেন, সব প্রকল্পের পোর্টাল আপডেট করা হবে এবং কেন্দ্রীয় সরকারের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) ব্যবস্থার মাধ্যমে ভোক্তাদের সরাসরি সুবিধা পৌঁছে দেওয়া হবে। তার কথায়, সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে।

ভারতীয় নন বা মৃত কেউ এই প্রকল্পের সুবিধা পাবেন না। বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দাবি করেছিল, বিজেপি ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা ‘যুবসাথী’-র মতো প্রকল্প বন্ধ হয়ে যাবে। যদিও নির্বাচনের আগেই বিজেপি নেতারা জানিয়েছিল, কোনো প্রকল্পই বন্ধ করা হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহাও এ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

শুভেন্দু সরকারের পক্ষ থেকে নারীদের জন্য নতুন আর্থিক সহায়তার কথাও জানানো হয়েছে। ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প নামে প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে নারীদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের অন্তঃসত্ত্বা নারীদের ২১ হাজার টাকা সহায়তা ও ৬ ধরনের পুষ্টিসামগ্রী দেওয়ার কথাও বলা হয়েছে। অবিবাহিত ছাত্রীদের স্নাতকে ভর্তি হওয়ার আগে এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

সেই সঙ্গে শুভেন্দু বলেন, ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনাসহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয়ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

আইকে/টিএ

মন্তব্য করুন