© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালি নিয়ে ইউরোপকে তেহরানের সতর্কবার্তা

শেয়ার করুন:
হরমুজ প্রণালি নিয়ে ইউরোপকে তেহরানের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০০ পিএম | ১১ মে, ২০২৬
জ্বালানির দাম বিশ্বজুড়ে বাড়তে থাকায় ইউরোপের কয়েকটি দেশ হরমুজ প্রণালি খোলা রাখার উদ্দেশ্যে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করতে পারে বলে খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইউরোপীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের প্রভাবে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষায়, তাদের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যা তাদের নিজেদের স্বার্থের ক্ষতি করবে।

তাই বিভ্রান্ত হয়ে এই বিষয়ে ইউরোপের দেশগুলোর জড়ানো উচিত নয়। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান শুরু করেছে, তা শুধু অনৈতিক নয়, আন্তর্জাতিক আইন অনুযায়ীও অবৈধ। তাই ইউরোপীয় দেশগুলোকে এই সংঘাতে জড়িয়ে পড়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে—জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বাঘাই সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি বা পারস্য উপসাগরে যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। এতে সরাসরি বিশ্ববাজারে জ্বালানির দাম আরো বাড়ার ঝুঁকি তৈরি হবে।

তিনি বলেন, ‘আমরা আশা করি, সব দেশ দায়িত্বশীল আচরণ করবে এবং এমন কোনো পদক্ষেপ নেবে না, যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলবে।’ 

আইকে/টিএ

মন্তব্য করুন