© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার আলাপ আব্বাস আরাগচির

শেয়ার করুন:
সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার আলাপ আব্বাস আরাগচির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৪ পিএম | ১১ মে, ২০২৬
সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে দুইবার কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সর্বশেষ আজ সোমবার (১১ মে) তাদের মধ্যে ফোনালাপ হয়। এ সময় পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার ব্যাপারে আলোচনা করেন তারা।

ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, আজকের ফোনালাপের মাধ্যমে গত ২৪ ঘণ্টার মধ্যে তারা দুইবার একে-অপরের সঙ্গে কথা বলেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর যৌথ হামলা চালায়। এরপর থেকেই উপসাগরীয় অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে।

ইরান যৌথ হামলার জবাবে আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক পাল্টা হামলা শুরু করে। এরপর পাশাপাশি তারা গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালিও বন্ধ করে দেয়।

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একট যুদ্ধবিরতি হয়। ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি দখলদার ইসরায়েলও মেনে নেয়। এরপর থেকে আর যুদ্ধ শুরু হয়নি। কিন্তু দুই দেশ আলোচনার মাধমে কোনো সমাধানেও পৌঁছাতে পারেনি।

যুদ্ধবিরতিটি গত ২২ এপ্রিল শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করেন।

এরপর যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের কাছে একটি প্রস্তাব পাঠায়। গতকাল রোববার তেহরান এটির জবাব দেয়। কিন্তু ট্রাম্প তার প্রতিক্রিয়ায় জানান, ইরান যে পাল্টা প্রস্তাব দিয়েছে সেটি তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

টিএ/

মন্তব্য করুন