© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

শেয়ার করুন:
ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৯ পিএম | ১২ মে, ২০২৬
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকার নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে। লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে কাজ করছে।

নিহতের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

এই অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ পুনরায় গভীর উদ্বেগ প্রকাশ করে সর্বোচ্চ সংযম ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে এ হামলা হয়। হামলায় সাতক্ষীরা সদরের বাসিন্দা শফিকুল ইসলাম এবং সাতক্ষীরার আশাশুনীর বাসিন্দা মো. নাহিদুল ইসলাম নাহিদ নিহত হন।

এসএন 

মন্তব্য করুন