বিশ্বখ্যাত অ্যামাজনের ইঞ্জিনিয়ার হলেন নর্থসাউথের ফাইয়াজ
০১:৩২ পিএম | ১১ জুলাই, ২০২০
এবার বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্র আহমেদ ফাইয়াজ।
এবার বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্র আহমেদ ফাইয়াজ। তিনি নর্থসাউথের কম্পিউটার সাইন্সের ছাত্র ছিলেন। গত ২৯ জুন তিনি অ্যামাজনে যোগ দিয়েছেন।
জানা গেছে, আহমেদ ফাইয়াজ নর্থসাউথ ইউনিভার্সিটি থাকাকালে একজন dedicated problem solver ছিলেন। ২০১৭ সালে তিনি শেরে বাংলা মেডিকেল কলেজের ছাত্রী আনিকা চৌধুরীকে বিয়ে করেন।
অ্যামাজনে যোগ দেয়ার আগে ফাইয়াজ NewsCard, Augmedix সহ বেশ কয়েকটি সফওয়্যার প্রতিষ্ঠানে চাকরি করেছেন।
টাইমস/জেকে