মাদক কারবারে জড়ালে পুলিশ সদস্যদের ছাড় নয়: আইজিপি
ছবি: সংগৃহীত
০২:৫৯ পিএম | ১২ মে, ২০২৬
পুলিশ সদস্যরা মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িয়ে পড়লে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১২ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উপলক্ষে আইজিজ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র-মাদক উদ্ধারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
আইজিপি বলেন, পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহারের কারণে পুলিশ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেখান থেকে ভালো অবস্থানে এসেছে।
আলী হোসেন ফকির বলেন, পুলিশ সদস্যরা মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িয়ে পড়লে কোনো ছাড় নয়। যারাই সম্পৃক্ত ছিলেন ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ পদক নিয়ে বিতর্ক নেই। এখনো যাচাই-বাছাই চলছে। সময় মতো দেয়া হবে পুলিশ পদক।
কেএন/এসএন