ভারতে মন্দিরের দেয়াল ধসে নিহত ৬
ছবি: সংগৃহীত
০৭:৩৬ এএম | ১৩ মে, ২০২৬
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভারী বর্ষণ ও ঝড়ের তাণ্ডবে একটি মন্দিরের দেওয়াল ধসে ৬ জন নিহত এবং অন্তত ১২ থেকে ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, প্রতি মঙ্গলবারের মতো গতকালও মন্দিরটিতে ভক্তদের ব্যাপক সমাগম হয়েছিল। সন্ধ্যা নাগাদ প্রায় ৩৫০ জন দর্শনার্থী মন্দির চত্বরে অবস্থান করছিলেন। হঠাৎ ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে দর্শনার্থীদের অনেকেই মন্দির চত্বরের সীমানা দেওয়াল সংলগ্ন একটি টিনশেডের নিচে আশ্রয় নেন। সেসময় হঠাৎ করেই দেওয়ালের একাংশ ও টিনশেডটি ধসে তাদের ওপর পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
কেএন/এসএন