© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতার পটপরিবর্তন ঘটতে পারে : গোলাম মাওলা রনি

শেয়ার করুন:
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতার পটপরিবর্তন ঘটতে পারে : গোলাম মাওলা রনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৯ এএম | ১৩ মে, ২০২৬
সরকার যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় এবং রাজপথ আবার উত্তপ্ত হয়ে ওঠে, তাহলে ক্ষমতার পটপরিবর্তন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। 

সম্প্রতি নিজের ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে এ মন্তব্য করেন তিনি।
 
গোলাম মাওলা রনি ইউটিউবে প্রকাশিত ওই ভিডিওতে বলেন, “ক্ষমতার পটপরিবর্তন ঘটতেই পারে। সে ক্ষেত্রে ড. মুহাম্মদ ইউনূস নিজে দায়িত্বে থাকুন কিংবা তিনি যদি বলেন, ‘আমি আর পারছি না,’ তখন তিনি তার পছন্দের কাউকে দায়িত্ব দিতে পারেন।”

‘ধরা যাক, তিনি তার প্রেসসচিব শফিককে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করলেন, কিংবা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হলো। আবার এমনও হতে পারে, তিনি তার ব্যক্তিগত সচিব লামিয়া মোরশেদকে সামনে আনলেন-যিনি শিক্ষিত, যোগ্য এবং সিলেটের একটি সম্মানিত পরিবারের সন্তান হিসেবে পরিচিত।

তিনি লন্ডন স্কুল অব ইকোনোমিক্স অ্যান্ড পলিটিক্যাল সাইন্স থেকে পড়াশোনা করেছেন। কাজেই লামিয়াকে প্রধান উপদেষ্টা করা হোক, অথবা লুৎফে সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হোক-যদি আর কোনো বিকল্প না থাকে, তাহলে বর্তমান সরকারের ভেতর থেকেই কাউকে সামনে আনা হতে পারে। এমনকি যদি মনে করা হয় যে খলিলুর রহমান সাহেব এই দায়িত্ব পালনে উপযুক্ত, তাহলেও তাকে প্রধান উপদেষ্টা করা হতে পারে।’
 
‘তাহলে শেষ পর্যন্ত যে রূপেই আসুক না কেন, ড. মুহাম্মদ ইউনূস-এর প্রত্যাবর্তন এক ধরনের অনিবার্য বাস্তবতায় পরিণত হতে পারে।’

তিনি বলেন, ‘সেক্ষেত্রে কী ঘটতে পারে, সেই পরিস্থিতি কল্পনা করাও কঠিন। আবার এটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এমন কিছু ঘটবে না। কারণ, প্রথমবার ক্ষমতা হারানোর পর তারা প্রায় দুই সপ্তাহ নীরব ছিলেন। কিন্তু এখন ধীরে ধীরে তাদের বিভিন্ন পর্যায়ের লোকজন আবার সক্রিয় হয়ে উঠছেন। এর মধ্যে মনির হায়দারের মতো ব্যক্তিদের নামও আলোচনায় আসছে।

কেএন/এসএন

মন্তব্য করুন