© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ শুরু

শেয়ার করুন:
সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ এএম | ১৩ মে, ২০২৬
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের দুদিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়।
 
বুধ (১৩ মে) ও বৃহস্পতিবার (১৪ মে) দুই দিনব্যাপী এই নির্বাচনে এবার বিএনপি, জামায়াত ও এনসিপি সমর্থক আইনজীবীরা অংশ নিয়েছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (দুপুর ১টা-২টা পর্যন্ত বিরতি) ভোটগ্রহণ চলবে।

সমিতির সভাপতি-সম্পাদকসহ মোট ১৪টি পদের বিপরীতে ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এদিকে নির্বাচনে অনিয়ম, প্যানেল ভিত্তিক রাজনীতির প্রভাব এবং সাধারণ আইনজীবীদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করার অভিযোগে ভোট বর্জনের ডাক দিয়েছেন আওয়ামী সমর্থক আইনজীবীরা। 

গতকাল মঙ্গলবার (১২ মে) সুপ্রিম কোর্ট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনজীবীরা অভিযোগ করে বলেন, একটি বিশেষ মহলের প্রভাবে সাধারণ আইনজীবীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন না। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই অনেক প্রার্থীর মনোনয়ন গ্রহণ করা হয়নি এবং লিখিতভাবে কোনো তথ্য জানানো হয়নি।

কেএন/এসএন


মন্তব্য করুন