ড. ইউনূস আবার ক্ষমতায় ফিরতে পারেন? যা বলছেন গোলাম মাওলা রনি
ছবি: সংগৃহীত
০৫:০৪ পিএম | ১৩ মে, ২০২৬
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তিনি কি কোনো ফর্মে আবার ক্ষমতায় ফিরে আসতে পারেন? এমন প্রশ্ন রাখেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।
তিনি বলেন, আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হতে পারে কিন্তু রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, অসম্ভব বলে কোনো কথা নেই।
তিনি (ড. ইউনূস) ফিরে আসতে পারেন নানা উপায়ে।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিক এক ভিডিওতে এসব মন্তব্য করেন গোলাম মাওলা রনি। তার মতে, কয়েকটি পর্যায়ে ড. ইউনূস আবার ক্ষমতায় আসতে পারেন।
গোলাম মাওলা রনি বলেন, ইতিবাচক অর্থে বলি, তারেক রহমান সাহেব তাকে (ড. ইউনূসকে) রাষ্ট্রপতি পদে নিয়োগ দিতে পারেন।
অথবা তাকে সিনিয়র মন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ দিতে পারেন।
অন্যদিকে সরকার যদি ব্যর্থ হয় তাহলে ক্ষমতার পরিবর্তন হতে পারে বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক পরিবেশ ভালো না-ও থাকতে পারে, এমন শঙ্কা প্রকাশ করে গোলাম মাওলা রনি বলেন, ‘জামায়াত-এনসিপি ভয় দেখাচ্ছে আরেকটা গণ-অভ্যুত্থানের, এনসিপি রাজপথ গরম করার কথা বলছে। তারা হুমকি দিচ্ছে, জুলাই সনদ-সংস্কার প্রস্তাব যদি পাস না হয় তাহলে তারা বসে থাকবে না।
তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, নেতারা সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় কমিটি করছে। সামনে আগস্ট মাসকে কেন্দ্র করে তারা (জামায়াত-এনসিপি) ব্যাপক শোডাউন দেবে।’
এ ছাড়া নানা সংকটের কথা জানিয়ে গোলাম মাওলা রনি বলেন, ‘এটা সামাল দেওয়ার জন্য বিএনপিকে সময় দেওয়া হবে না।’ এমন কিছু ঘটলে আল্টিমেটলি যে ফর্মে আসুক না কেন ড. ইউনূসের প্রত্যাবর্তন অনিবার্য হয়ে পড়বে বলে মন্তব্য করেন গোলাম মাওলা রনি।
টিকে/