সময় টিভির পরিচালকসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি
ছবি: সংগৃহীত
০৯:০৫ পিএম | ১৩ মে, ২০২৬
প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে বেসরকারি টেলিভিশন সময় টিভির পরিচালক আহমেদ জোবায়েরসহ ৬ জনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইসরাত জাহান এ আদেশ দেন।
সমন জারি করা আসামিরা হলেন সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের, শামীমা সুলতানা চৌধুরী, নাওয়ার জয়ীতা, আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও মো. সানী চৌধুরী।
আদেশে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অপরাধের অভিযোগের বিষয়ে জবাব দিতে আসামিদের আগামী ১৭ মে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এসকে/টিকে