© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আকদ সম্পন্ন করে কার কবর জিয়ারত করলেন সাদিক কায়েম?

শেয়ার করুন:
আকদ সম্পন্ন করে কার কবর জিয়ারত করলেন সাদিক কায়েম?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৪ পিএম | ১৩ মে, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ মে) বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সম্পন্ন হয়।

তাদের বিয়ের মূল অনুষ্ঠান রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সন্ধ্যা ৭টার পর হওয়ার কথা রয়েছে।

সাদিক কায়েমের অর্ধাঙ্গিনী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা তিনি। পারিবারিকভাবে তার বাবা আয়ুব আলী ফরায়েজি একজন ব্যবসায়ী এবং রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসী বাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডাকসু নেতারা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত চলাকালে সাদিক কায়েমকে অঝোরে কাঁদতে দেখা যায়।

বিয়ে উপলক্ষে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রমসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ ও আমন্ত্রণপত্র বিতরণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শুভেচ্ছা জানিয়েছেন ডাকসুর বিভিন্ন নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

টিকে/

মন্তব্য করুন