© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন সম্পর্কে কী জানা গেল?

শেয়ার করুন:
সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন সম্পর্কে কী জানা গেল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ পিএম | ১৩ মে, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম ও আনিকা ফারদিন ফরায়েজির আকদ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ মে) বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাদের আকদ সম্পন্ন হয়। পরে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তাদের বিয়ের মূল অনুষ্ঠান হয়।

জানা গেছে, সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা।

আনিকার বাবা আয়ুব আলী ফরায়েজি একজন ব্যবসায়ী এবং রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসী বাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের কেন্দ্র এবং মহানগরীর নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডাকসুর নেতারা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আকদ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আইকে/টিএ

মন্তব্য করুন