ঢাকাসহ ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা
ছবি: সংগৃহীত
০৯:৩০ এএম | ১৪ মে, ২০২৬
দেশের ১০ জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেটের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
কেএন/এসএন