ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫
ছবি: সংগৃহীত
০৫:৪৭ এএম | ১৬ মে, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতের বেলায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।
শুক্রবার (১৫ মে) রাতে গাড়ির হর্ন বাজানো নিয়ে উপজেলার চুন্টা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় গ্রামের মাইক্রো চালক মোহাম্মদ জয় পাঠানপাড়া এলাকায় অতিক্রম করার সময় হর্ন বাজান। এনিয়ে কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাতে পাঠানপাড়া ও আলিনগর গ্রামের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টর্চ লাইটের আলো জ্বালিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আইকে/টিএ