© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের চীন সফরের আগেই ৩টি চীনা তেলবাহী ট্যাংকার ছাড়ার অনুমতি দেয় যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
ট্রাম্পের চীন সফরের আগেই ৩টি চীনা তেলবাহী ট্যাংকার ছাড়ার অনুমতি দেয় যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৯ এএম | ১৬ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহের শুরুর দিকে হরমুজ প্রণালী দিয়ে ইরানি তেলবাহী তিনটি চীনা ট্যাংকার পার হওয়ার অনুমতি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক ও চীন সফর শেষে সবেমাত্র দেশে ফিরেছেন ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি বলেন, ওই তেলবাহী ট্যাংকারগুলোকে নৌপথটি অতিক্রম করতে দেওয়া হয়েছিল, কারণ আমরাই সেই অনুমতি দিয়েছিলাম। ট্রাম্প স্পষ্ট করেন, তাঁর চীন সফরের আগেই এই জাহাজগুলোকে হরমুজ প্রণালী ছাড়ার অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, ইরান সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ঘোষণা দিয়েছে যে, এই পথ ব্যবহার করতে হলে জাহাজগুলোকে ট্রানজিট ফি বা শুল্ক দিতে হবে। এর জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই ট্রাম্পের চীন সফরের আগে এই মার্কিন ছাড়ের বিষয়টি সামনে এলো।

সূত্র: সিএনএন

টিজে/টিএ 

মন্তব্য করুন